
মুক্তির অপেক্ষায় থাকা ‘মিশন এক্সট্রিম’ নামে দুই পর্বের আরেকটি চলচ্চিত্রের নামের সঙ্গে মিলে যাওয়ায় ‘মিশন সিক্সটিন’ নির্মাণ থেকে সরে আসার কথা জানিয়েছেন, শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা দেয়া হয়েছিল বাংলাদেশের ‘মিশন সিক্সটিন’ ছবিতে কাজ করতে যাচ্ছেন কলকাতার নায়ক দেব। এ ছবির ঘোষণা দিয়েছিলেন স্বয়ং পশ্চিমবঙ্গের এই নায়ক। তবে আরেকটি চলচ্চিত্রের সঙ্গে নাম মিলে যাওয়ায় ‘মিশন সিক্সটিন’ চলচ্চিত্র নির্মাণ স্থগিত করা হয়েছে।
‘মিশন সিক্সটিন’ সিনেমার শিডিউলে চিত্রনায়ক দেব ‘কমান্ডো’ শিরোনামে আরেক চলচ্চিত্রে অভিনয় করবেন বলে জানান সেলিম খান। দেবও সম্মতি দিয়েছেন। সঙ্গে তার নায়িকা থাকবে জাহারা মিতু।
সবকিছু ঠিকঠাক থাকলে ১০ মার্চ থেকে থাইল্যান্ডে ‘কমান্ডো’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে; পাশাপাশি ঢাকা, ফ্রান্সেও ছবির দৃশ্যধারণ হবে।



