ঢালিউডবিনোদন

১৩ মার্চ আসছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

আগামী ১৩ মার্চ ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রের মুক্তির সিদ্ধান্তের কথা জানালেন, নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। এর আগে শনিবার সন্ধ্যায় ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়; যা দর্শকমহলে আলাদা আগ্রহ তৈরি করেছে।

এর আগে বেশ কয়েকবার সম্ভাব্য মুক্তির তারিখ জানালেও নানা কারণে তা সম্ভব হয়ে উঠেনি; এবার সবকিছু গুছিয়ে মুক্তির ‘চূড়ান্ত’ তারিখ জানালেন উজ্জ্বল। এ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে ছোটপর্দার অভিনেত্রী শার্লিন ফারজানার। তার বিপরীতে থাকছেন উঠতি অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

এতে মোট পাঁটটি গান থাকছে। এর মধ্যে অর্থহীনের সাইদুস খালেদ সুমনেরও একটি গান রয়েছে। পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা ও সংগীত পরিচালনাও করছেন মাসুদ হাসান উজ্জ্বল। ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবর।

সংশ্লিষ্ট খবর

Back to top button