
বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদ পরিচালিত নব্বই দশকের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ এর বাকের ভাই আজও তুমুল জনপ্রিয়। কিন্তু নতুন খবর হলো এবার সেই চরিত্রের নামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।
এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘বাকের ভাই’ নামটি নিবন্ধন করেছেন পরিচালক। শোনা যাচ্ছে বাকের ভাই চরিত্রটিতে অভিনয় করবেন শাকিব খান।
এ প্রসঙ্গে সুমন জানান, মৌলিক গল্পে নির্মিত হবে ‘বাকের ভাই’ সিনেমাটি। এরই মধ্যে শুরু হয়েছে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ। আগামী মার্চের শেষের দিকে শুটিং শুরু করা হবে। তবে, এখনও নায়ক-নায়িকা চূড়ান্ত করা হয়নি।



