
ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক স্বামী পারভেজ সানজারির করা মামলার প্রেক্ষিতে কণ্ঠশিল্পী মিলাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আগামী ৫ এপ্রিল মিলাকে আদালতে হাজির হওয়া আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপ-পরিদর্শক মহিদুল ইসলাম মিথ্যা ও অপমান অপদস্থ করার অভিপ্রায় মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে মিলার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
এর আগে গত বছরের ২১ এপ্রিল বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সানজারি বলেন, মিলা ২০১৯ সালের ১৬ এপ্রিল তার ফেসবুক পেজ ও নিজের ফেসবুক আইডিতে দেয়া একটি স্ট্যাটাসে তাকে, তার পরিবার ও সহকর্মীদের নোংরা ভাষায় গালি দিয়েছেন।



