
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় হারের স্বাদ পেলো বাংলাদেশ। শক্তিশালী নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে প্রমিলারা।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশের নারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮ ওভার ২ বলে ৯১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। রিতু চারটি, সালমা তিনটি এবং রুমানা নেন দু’টি উইকেট। জবাবে মাত্র ৭৪ রানে থামে বাংলাদেশ দলের ইনিংস।
এ পরাজয়ে টুর্নামেন্টে থেকে বিদায় নিশ্চিত সালমা বাহিনীর। আগামী ২রা মার্চ নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্ককার মুখোমুখি হবে তারা।



