
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা একটায়।
একদিনের ক্রিকেটে এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে, ৭২বারের দেখায় ৪৪টিতে জয়ের বিপরিতে ২৮ পরাজয় বাংলাদেশের। বর্তমান সময়টা খারাপ গেলেও চলতি সিরিজে কাগজে-কলমে জিম্বাবুয়ের চেয়ে বেশ এগিয়ে থাকবে মাশরাফি বাহিনী।
আর বরাবরই ঘরের মাঠে জিম্বাবুয়েকে পেলে জ্বলে ওঠে টাইগাররা। অধিনায়ক ম্যাশের ক্যারিয়ারের শেষ সিরিজ এটি।



