
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দুপুর ১টায় সিলেট জেলা স্টেডিয়ামে মাঠে নামেন ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস।
২০ ওভারে স্কোর বোর্ডে জমা পড়ে দলের ১০০ রান। তামিম সাজঘরে ফেরেন ২৪ রান করে । ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূরণ করেন লিটন কুমার দাস। এছাড়া টাইগারদের দলে আজ খেলছে তিন জন পেসার। মাশরাফি-মুস্তাফিজের সঙ্গে রয়েছেন সাইফউদ্দিন।
ব্যাটিং লাইনআপে সবশেষ ম্যাচের ওপেনার এনামুল হক বিজয়ের জায়গায় লিটন দাস এবং তিন নম্বরে খেলা সৌম্য সরকারের বদলে এসেছেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে দলেও এসেছে পরিবর্তন। অভিষেক হয়েছে স্পিনিং অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরের।



