
বেশকিছু অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ার কয়েকটি প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে নায়িকা তানিন সুবহার। ছবিতে নির্দিষ্ট কোনো পুরুষ ছিলেন না, ছিলেন বিভিন্ন মুহূর্তের ভিন্ন ভিন্ন পুরুষ। এরপর থেকে নিজেকে অনেকটা আড়ালে রেখেছেন তানিন সুবাহ।
এদিকে তানিনের এসব ছবি নিয়ে বিরক্ত চল’চ্চিত্রসংশ্লিষ্টরা। সবার মুখে একই কথা, এমন নায়িকা নামধারীদের অপকর্মের দায় পুরো ইন্ডাস্ট্রি বহন করতে পারে না। তাদের জন্যই চলচ্চিত্রের দুর্নাম হয়। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘বিষয়টি আমরা কিছু গণমাধ্যেমে দেখেছি। সাধারণ শিল্পী বা সমিতির নেতা হিসেবে আমি বিব্রত।
জানা গেছে, নায়িকা তানিনের সাথে ঘনিষ্ঠ ওই ব্যক্তির নাম রাব্বি। যার সঙ্গে তার প্রেম ছিল বলেও জানা যায়। রাব্বি নিজেই একজন মডেল। তিনিও বহুদিন ধরে মিডিয়ায় বিচরণ করছেন।
বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।
এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। এরপর ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবহা।



