
টানা ব্যর্থতার বৃত্তে থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বিশাল হারের আরেকটি লজ্জা পেলো সালমা বাহিনী।
মেলবোর্নে টস জিতে আগে ব্যাট করে নিগার সুলতানার ৩৯ রানে ভর করে বাংলাদেশের নারীদের সংগ্রহ দাঁড়ায় আট উইকেটে ৯১ রান। সানজিদা ইসলাম এবং ফারজানা হকের ব্যাট থেকে আসে সমান ১৩ রান।
শশীকলা সিরিওয়ার্দনে চারটি এবং অচিনি কুলসুরিয়ার শিকার দুই উইকেট। জবাবে মাত্র ১৫ ওভার তিন বলে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা। বিশ্বকাপের আসরে এটি তাদের প্রথম জয়।



