ঢালিউডবিনোদন

স্মরণীয় করে রাখতেই লিপ ইয়ারে বিয়ে

চার বছর পর পর আসে ২৯ ফেব্রুয়ারি। লিপ ইয়ারের এ দিনটিকে স্মরণীয় করে রাখতে এদিন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী লাক্সতারকা মুমতাহিনা চৌধুরী টয়া ও অভিনেতা সৈয়দ জামান শাওন।

    unnamed file 29

রাজধানীর মিরপুর ডিওএইচএসে দুপুরে অনেকটা ঘরোয়া আয়োজনে কাছের বন্ধু ও আত্মীয়দের নিয়ে সেরেছেন এই বিয়ে। এর আগে বৃহষ্পতিবার অনুষ্ঠিত হয় তাঁদের মেহেদি উৎসব। সেখানে হাজির ছিলেন সাফা কবির, সিয়াম ও তার স্ত্রী এবং টয়া-শাওনের বন্ধুরা।

  Capture..

টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এরপরে ২০১৯ সালের শেষের দিকে তারা ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নিতে যান। সেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয় এবং ধীরে ধীরে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন।

     toya risingbd20200302140038

চলতি বছর জানুয়ারিতে শাওনের জন্মদিনে সবার সামনেই আনুষ্ঠানিকভাবে টয়াকে বিয়ের প্রস্তাব দেন শাওন। বিয়ের পরেই দেশের একটি রিসোর্টে অল্প পরিসরে মধুচন্দ্রিমা সেরে নিবেন বলে জানিয়েছেন, এই দম্পতি।

1582979068 Toya

সংশ্লিষ্ট খবর

Back to top button