সৌদিতে করোনায় আক্রান্ত প্রথম রোগী সনাক্ত

সৌদি আরবে করোনা ভাইরাসের প্রথম রোগী সনাক্ত হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে, দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট ও আরব নিউজ। এতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি সৌদি নাগরিক। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সৌদি নাগরিকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। ওই ব্যক্তি সম্প্রতি ইরান থেকে বাহরাইন হয়ে দেশে ফিরেছেন।
এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে, সর্বপ্রথম করোনা সংক্রমিত ব্যক্তির খোঁজ পাওয়া যায়, সংযুক্ত আরব আমিরাতে। পরে বাহরাইন, কুয়েত, লেবানন ও মালয়েশিয়াতেও করোনাআক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে কুয়েতে।
দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪৫ জন। এরপরই আছে বাহরাইন। বর্তমানে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯। তবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে তারা। সৌদি আরব বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার।



