
মুজিব বর্ষ উপলক্ষ্যে দেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দুই দিনব্যাপী স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুইদিন ব্যাপী এ খেলাটিতে ১৬ টিম অংশ নেবে।
বুধবার সকালে মাহির নানার বাড়ি এলাকা রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে চিত্র নায়িকা মাহিয়া মাহিসহ এলাকার গণমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশ নেয় ভুঞাপুর প্রেসক্লাব বনাম কালিহাতী প্রেসক্লাব। বিকেলের খেলায় অংশ নেয় নাগরপুর প্রেসক্লাব বনাম ঘাটাইল প্রেসক্লাব। এতে জেলার ১২টি উপজেলা প্রেসক্লাব অংশ গ্রহন করছে।



