
ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এ তথ্য জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
জায়েদ খান জানান, ‘ডিপজল ভাই কয়েকদিন ধরে ধরে ঠান্ডায় ভুগছিলেন। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলছে, বুকে কফ জমেছে। চিকিৎসা চলছে। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।’
এদিকে, এফ আই মানিক পরিচালিত ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী।
সিনেমায়টি ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।



