
ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আইরিন সুলতানা চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন। এবার অনন্য মামুন পরিচালিত ‘ধোঁকা’ নামে একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। আগামী ১২ মার্চ ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে।
এ প্রসঙ্গে আইরিন বলেন, ধোকার গল্পটা অনেক সুন্দর। না দেখলে বোঝা যাবে না। তাছাড়া এখন অনেক ভালো মানের ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। তাই ভালো গল্পের ওয়েব সিরিজ পেলে অবশ্যই কাজ করব।
সর্বশেষ আইরিন অভিনীত ‘পদ্মার ভালোবাসা’ সিনেমাটি কলকাতা ও বাংলাদেশে মুক্তি পায়। হারুন-উজ-জামান পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক সুমিত সেন।
এর আগে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন তিনি। এরপর ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘এক পৃথিবী প্রেম’, ‘ইউটার্ন’, ‘মায়াবীনি’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার কয়েকটি সিনেমা।
ওয়েব সিরিজটি উপভোগ করা যাবে সিনেস্পট অ্যাপ এর মাধ্যমে। ট্রেলার দেখতে ক্লিক করুন,,,,



