
করোনাভাইরাসের কারণে পেছালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ২৯শে মার্চ থেকে শুরু হয়ে ২৪শে মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের আইপিএল।
এছাড়া বড় পরিসরের স্পোর্টস ইভেন্টও বিলম্বিত ঘোষণা করা হয়েছে। ৩রা এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে যুক্তরাজ্যের শীর্ষ পর্যায়ের ফুটবল লিগের খেলাও।
ভারতের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই জানিয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ২০২০ সালের আসর শুরুর তারিখ পেছানো হয়েছে। এটি ‘সতর্কতামূলক পদক্ষেপ। সমর্থকসহ আইপিএলের সাথে সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ঘোষণা করা হয় যে শুক্রবারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে হতে যাওয়া ওয়ানডে ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। –বিবিসি বাংলা



