
সাবেক নায়িকা কবরী এখন সিনেমার পরিচালক। নিজের দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’র জন্য একেবারে নতুন একজন তরুণীকে নায়িকা হিসেবে খুঁজছিলেন তিনি। সরকারি অনুদানের এই ছবিটির শুটিং শুরু হবে কাল।
তবে নায়িকা বাছাইয়ের জন্য বেশ বেগ পেতে হয়েছে সাবেক নায়িকা কবরীকে। কয়েকজন তরুণীর সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর পরীক্ষায় পাস করতে পারছিলেন না কেউই। একসময় কলকাতা থেকেও নায়িকা নেওয়ার কথা ভাবতে হয়েছিল তাকে। শেষ মুহূর্তে তিনি পেয়ে যান নিশাত নিশাত সালওয়াকে।
এ প্রসঙ্গে কবরী বলেন, ‘নতুন ছবিটার জন্য আমি এমন একটি মুখ খুঁজছিলাম, যেটা আমি নিশাতের মধ্যে পেয়েছি। অন্যদিকে, কবরীর সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়াকে জীবনের অনেক বড় একটি অর্জন বলে মনে করছেন নিশাত।
উল্লেখ্য, নিশাত সালওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর প্রথম রানারআপ হন। এর আগে তিনি মডেল হয়েছিলেন গানের ভিডিওতে। প্রতিযোগিতা থেকে বের হয়ে একটি সিনেমায় কাজও করেছেন।



