
চারদিকে করোনার আতঙ্কের মধ্যে ভক্ত সমর্থকদের সুখবর দিলেন সাকিব আল হাসান। আবারো বাবা হচ্ছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন তিনি।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলায়নার একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্মগ্রহণ করা সাকিবের ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়।



