
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী বীনা মজুমদার।
মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পল্লীগীতি শিল্পী।
বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন তিনি। বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে।
সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়ায় সংগীতাঙ্গনের অনেকেই তার আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট দিচ্ছেন। সূত্র : দৈনিক যুগান্তর



