ঢালিউডবিনোদন

করোনা যোদ্ধাদের জন্য আজীবন সম্মাননা চাইলেন মাহি

করোনা মোকাবেলায় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন পুলিশ, সেনাবাহিনী, ডাক্তার, নার্স, গণমাধ্যমকর্মীসহ নানা পেশার মানুষ। নিজের ফেসবুক হ্যান্ডেলে তাদের জন্য আজীবন সম্মাননা চাইলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মাহি পিপিই পরে ফেসবুকে একটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি এসি রুমেও পাঁচ মিনিট পরে থাকতে পারিনি, দম বন্ধ হয়ে আসছিল। যেহেতু সব হাসপাতালে এসির ব্যবস্থা নেই, সেসব হাসপাতালের ডাক্তার, নার্সরা সারাদিন কীভাবে এটা পরে থাকেন, আমি চিন্তাও করতে পারছি না। এসব সম্মানিত ডাক্তার, নার্স এবং লাশ বহনকারী ভাইদের আজীবন সম্মাননা দেওয়া উচিত নয় কি?’

          Screenshot 2020 04 20 ডাক্তার নার্স লাশ বহনকারীদের সম্মান জানালেন মাহি

‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে ২০১২ সালে অভিনয়জীবন শুরু করেন মাহিয়া মাহি। বর্তমানে বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী মাহি। ২০১৯ সালে মাহিকে নিয়ে বই প্রকাশ করেন তাঁর ভক্তরা। বইটির নাম ‘মাহি দ্য প্রিন্সেস’।

সংশ্লিষ্ট খবর

Back to top button