
টেস্ট ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই আবারো শীর্ষ আসন দখল করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডের র্যাঙ্কিং অবশ্য দখলে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। হালনাগাদের এই র্যা্ঙ্কিংয়ে বাদ পড়েছে ২০১৬-১৭ মৌসুম।
আর শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে ২০১৯ সালের মে থেকে খেলা ম্যাচগুলোর পারফরম্যান্স। আর আগের দুই বছরের পারফরম্যান্স থেকে নেওয়া হয়েছে ৫০ ভাগ। টেস্টে ভারতকে পেছনে ফেলা অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট এখন ১১৬, ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। আর ১১৪ পয়েন্ট নিয়ে একেবারে তিনে নেমে গেছে বিরাট কোহলির দল।
অন্যদিকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২৭ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ১১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত এবং ১১৬ রেটিং নিয়ে তার পরেই রয়েছে নিউজিল্যান্ড। এর চার নম্বরে দক্ষিণ আফ্রিকা ও পাঁচে অস্ট্রেলিয়া। পাকিস্তান ও বাংলাদেশ রয়েছে যথাক্রমে ছয় ও সাত নম্বরে।



