
আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে শীর্ষে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিক বেশ কিছুদিন ধরেই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।
আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র্যাঙ্কিংয়ে ৬৫৫ রেটিং নিয়ে বিশ্বে ১৯তম স্থানে রয়েছেন মুশফিক। গেলো ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের দৌড় শেষ করে বাংলাদেশ।
মূলত সেই ইনিংসের মাধ্যমেই এই অবস্থান ধরে রাখলেন মুশফিক। মুশফিকের পরই আছেন তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে বিশ্ব র্যাংকিংয়ে ২৭তম স্থানে রয়েছেন তিনি। তৃতীয়স্থানে থাকা মমিনুল হকের রেটিং ৫৫৬।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দুটি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ, আর ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে কোহলি।



