ঢালিউডবিনোদন

স্ত্রীসহ করোনায় আক্রান্ত নির্মাতা আকরাম খান

করোনা করুণা করে নাই বলে ফেসবুকে পোস্ট করেছেন, ঢাকাই সিনেমার নির্মাতা আকরাম খান। তিনি লিখেছেন, ‘প্রতিবেদন এসেছে আমাকে আর ঋতাকে করোনা করুণা করে নাই।’ বৃহস্পতিবার রাতে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই তথ্য।

তার মানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার নির্মাতা আকরাম খান ও তার স্ত্রী ঋতা।  ঋতা একজন চিকিৎসক। নিয়মিতই হাসপাতালে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি।

আকরাম খান নির্মিত উল্লেখযোগ্য দুটি চলচ্চিত্র হলো ‘খাঁচা’ ও ‘ঘাসফুল’। এরমধ্যে খাঁচা ছবিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খাঁচা ছবিটির ঝুলিতে উঠেছে বেশকিছু পুরস্কারও।

সংশ্লিষ্ট খবর

Back to top button