বিশ্ববাংলা

পাসপোর্টের অভাবে বৈধতা না পাওয়ার আশঙ্কা ইতালী প্রবাসীদের

ইতালীর অবৈধ বাংলাদেশি প্রবাসীরা পাসপোর্টের অভাবে বৈধ হতে না পারার আশঙ্কা করছেন। ইতালীতে বসবাসরত অবৈধ প্রবাসীদের অনেকেই তাদের মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের জন্য দূতাবাসে আবেদন করলেও করোনা ভাইরাসের কারণে এখনও পাসপোর্ট হাতে পাননি।

এদিকে ইতালী সরকারের ঘোষণা অনুযায়ী ১৫ জুলাইয়ের পর আর কোনো অবৈধ প্রবাসীর কাছ থেকে বৈধ হওয়ার আবেদন গ্রহণ করা হবে না। ফলে যেসব প্রবাসীর পাসপোর্ট নেই তারা বৈধতা না পাওয়ার আশঙ্কা করছেন। দেশটিতে প্রায় ৩ লক্ষ বাংলাদেশি জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছেন, যাদের মধ্যে ৭০ হাজারের বেশী অবৈধ।

এ ব্যাপারে ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবাহান শিকদার জানান, দূতাবাস শুধু পাসপোর্টের আবেদন গ্রহণ করতে পারে, প্রক্রিয়াকরণ সম্পন্ন হয় বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের অধীনে। তবে তিনি পাসপোর্ট অফিসকে বিষয়টি জানাবেন বলে আশ্বস্ত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button