ঢালিউডবিনোদন

সাত বছরের প্রেম শেষে বাগদান

গত ১ মার্চ প্রেমিকের হাতে হাত রেখে আংটি পরলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খবরটি জানালেন তাও তিন মাস পরে। এর আগে সম্পর্কটা সাত বছরের।

পাত্র একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। নাম রনি রিয়াদ রশীদ। তার বাবা সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদ। রনি ও ফারিয়া আজ একই সময় কিন্তু আলাদাভাবে ফেসবুকে তাদের বাগদানের ঘোষণা দিয়েছেন।

বছর কয়েক আগের কথা। একটি ক্রুজার বাইক কিনেছিলেন ফারিয়া। তখনই জানান, এটি তার প্রেমিককে উপহার দেবেন। তখনও জানাননি প্রেমিকের নাম। এবার উপহার হয়ে নিজেই যাচ্ছেন রনির ঘরে।

এদিকে, গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফারিয়া নিজ এলাকা ময়মনসিংহে নিজেদের ফার্মে ছিলেন। জানা যায়, সেখানেও চলেছে বিয়ে নিয়ে নানা প্রস্তুতি।

সংশ্লিষ্ট খবর

Back to top button