ক্রিকেটখেলাধুলা

কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীতে এশিয়া কাপের ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ টি-টোয়েন্টি। এশিয়ার সর্ববৃহৎ এই ক্রিকেট আসরটি এবার হওয়ার কথা ছিল পাকিস্তানে। ভেন্যু নিয়ে শুরু থেকেই আপত্তি করে এসেছে বিসিসিআই। বিকল্প ২০২০ সালের এশিয়া কাপের ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম প্রস্তাব করেছিল বিসিসিআই।

সোমবার অনুষ্ঠিত ভার্চুয়াল কনফারেন্সে করোনা ভাইরাসের মহামারীতে বিকল্প ভেন্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ড এশিয়া কাপ ২০২০ আয়োজনের উপর জোর দিয়েছে। যথাসময়ের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সভার সভাপতিত্ব করেছেন বিসিবি সভাপতি ও এসিসির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। যোগ দেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক জয় শাহ। এছাড়াও এশিয়ান গেমস ২০২২-এর অগ্রগতি ও অবস্থা নিয়ে সভায় বোর্ডকে অবহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button