ক্রিকেটখেলাধুলা

শ্রীলঙ্কা কিংবা আমিরাতে বারের এশিয়া কাপ

শ্রীলঙ্কা কিংবা আরব আমিরাত বসতে পারে এবারের এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সব দেশই আগ্রহী টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে জানিয়েছেন, বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তারা অনলাইন বৈঠকে বসেছিলেন এশিয়া কাপের ভেন্যু জটিলতা নিরসনে। পাকিস্তান এবারের স্বাগতিক দেশ। কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তার কারণে ভারত যাবে না সেখানে।

তাই ভেন্যু নির্বাচনে করোনা পরিস্থিতি স্বাভাবিক এমন দেশের সন্ধানে এসিসি। বাংলাদেশ আগ্রহ না দেখানো সম্ভাব্য ভেন্যুর তালিকায় দু’দেশ। আইসিসির বোর্ড সভায় হতে পারে এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্ত।

কোভিড নাইনটিন পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় যেখানে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ইতিবাচক মনোভাব এ দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর।

সংশ্লিষ্ট খবর

Back to top button