ক্রিকেটখেলাধুলা

টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্টইন্ডিজ

ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটাররা। অ্যান্টিগা থেকে চার্টার্ড বিমানে করে মঙ্গলবার সকালে ম্যানচেস্টারে পৌঁছায় জেসন হোল্ডারের দল।

বিমানে ওঠার আগে, প্রত্যেক ক্রিকেটারের করোনা পরীক্ষা হয়। টেস্টে সবার ফল কোভিন নাইনটিন নেগেটিভ এসেছে। আইসোলেশন চলাকালে ওল্ড ট্র্যাফোর্ডে তিন সপ্তাহ প্রস্তুতি নেবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

৩ জুলাই সাউদাম্পটনে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ৮ জুলাই থেকে অ্যাজেস বোলে প্রথম টেস্ট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে তিন মাস পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

সংশ্লিষ্ট খবর

Back to top button