ক্রিকেটখেলাধুলা

টি-২০ বিশ্বকাপের জন্য একমাস সময় চাইল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সিদ্ধান্তের জন্য একমাস সময় চাইল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। করোনা ভাইরাসের বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।

বুধবার অনুষ্ঠিত আইসিসির সভার সিদ্ধান্ত নিয়ে এমনটাই জানিয়েছে আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ এবং আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২১ এর ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বৈশ্বিক মহামারীতে এই আসরটির ভবিষ্যত অনিশ্চিত হলে ২০২০ সালের পরিবর্তে এক বছর পিছিয়ে ২০২১ সালে আয়োজনের বিকল্প প্রস্তাব লিখিতভাবে আইসিসিকে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

একইভাবে ২০২১ সালে ভারতে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে আয়োজনের বিকল্প প্রস্তাবও দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কোনভাবেই বিসিসিআই ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে নেয়ার পক্ষে নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button