ক্রিকেটখেলাধুলাফুটবল

২০২০ সালে নিশ্চিত নয় অলিম্পিক

এ বছর টোকিও অলিম্পিক করা সম্ভব হলেও, তা সাদামাটাভাবেই আয়োজনের কথা জানিয়েছেন গেমসের প্রধান নির্বাহী তোশিরো মুতো। গেমসের খরচ কমানো ও সাধারণ আয়োজনের স্বার্থে দুই’শ এর বেশি প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। তবে সময় নির্ধারনের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি।

অন্যদিকে, করোনাভাইরাসের কারণে ২০২০ টোকিও অলিম্পিক একবছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার লুসানে আইওসির নির্বাহী বোর্ডের ভিডিও কনফারেন্সে এই ক্রীড়াযজ্ঞের অনাড়ম্বর আয়োজনের প্রস্তাব করেন, গেমসের প্রধান নির্বাহী তোশিরো মুতো।

তিনি বলেন, অলিম্পিকের এবারের আসর জাঁকজমকপূর্ণ হবে না, সাদামাটাভাবে আয়জন  হবে। আন্তর্জাতিক ফেডারেশন, এনওসি, সম্প্রচারক এবং অংশীদারদের অবস্থা বিবেচনা করতে হবে। সাদামাটা গেমস নিশ্চিতে, স্টেকহোল্ডারদের অবশ্যই সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button