ক্রিকেটখেলাধুলা

মাশরাফি করোনা আক্রান্ত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি করোনা আক্রান্ত। শুক্রবার করোনা টেস্ট করালে তা পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। শরীরে জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। এর আগে মাশরাফী শ্বশুরী ও স্ত্রী সুমনা হক সুমির বড় বোন রিক্তা করোনায় পজিটিভ হন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফোন ধরেননি তিনি। তবে, মাশরাফীর ঘনিষ্ঠ বন্ধু বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন একবার পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। তবে নিশ্চিত হওয়ার জন্য আরেক দফা টেস্ট করানো হবে বলে জানান বাবলু।

সংশ্লিষ্ট খবর

Back to top button