ক্রিকেটখেলাধুলা

আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি: মাশরাফি

মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থা স্থিতিশীল। সামান্য কাশি ও শরীর ব্যথা নিয়ে নিজ বাসাতেই আইসোলেশনে আছেন সাবেক অধিনায়ক। ভক্তদের শারীরিক অবস্থার খবর দিতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষদে বার্তা লিখেছেন তিনি।

মাশরাফি লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

Capture 12

সংশ্লিষ্ট খবর

Back to top button