
করোনার কারণে স্থগিত হলো নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা ছিলো কিউইদের।
নিউজিল্যান্ড দলের ঢাকা সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ই-মেইলে পাঠানো বিবৃতিতে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন জানান, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিলো।
কিন্তু কোভিড-১৯ এর সর্তকর্তার কারণে বাতিল করতে হয়েছে সিরিজটি। পরিস্থিতি স্বাভাবিক হলে, কিউই বোর্ডের সাথে আলোচনা করে স্থগিত হওয়া সিরিজের নতুন সূচি ঠিক করা হবে।



