
উইজডেন ক্রিকেট মান্থলি’র জুলাই সংখ্যায় শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হলেন, সাকিব আল হাসান। টেস্টেও ষষ্ঠ স্থান অর্জন করেছেন তিনি।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে শতাব্দীর সেরা ১০ ক্রিকেটার করে বেছে নিতে ক্রিকেট পরিসংখ্যান বিশ্লেষক সংস্থা ক্রিকভিজের সঙ্গে যৌথ গবেষণা করেছে ক্রিকেটের বিখ্যাত ম্যাগাজিন উইজডেন। এবারের মাসিক সংখ্যা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচন করেছে উইজডেন মান্থলি।
এই নির্বাচন প্রক্রিয়ায় একটি ক্রিকেটারের ম্যাচে কতটা অবদান ছিল তা মূল্যায়ন করা হয়েছে। বিচারকার্য শেষে দেখা গেছে ওয়ানডেতে শতাব্দীর দ্বিতীয় মূল্যবান ক্রিকেটার বা সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব।
ক্রিকেট বিষয়ক বিখ্যাত সাময়িকীর এ সাফল্যে সাকিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।



