ঢালিউডবিনোদন

অনলাইন প্ল্যাটফর্মে ঝুকছে শিল্পীরা

করোনাকালে সিনেমা হল, মঞ্চ, আর্ট গ্যালারি বন্ধ থাকায় অনলাইন প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছেন শিল্পীরা। ভার্চুয়াল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে সংগীত ও নৃত্যকলার বিভিন্ন কাজ উপস্থাপন করে চলছেন শিল্পীরা। অনলাইনেই চলছে নাচ ও গানের ক্লাস।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশের পেশাদার সংগীত শিল্পীরাও শুরু করছেন অনলাইন কনর্সাট দলছুটসহ কয়েকটি অনলাইন ব্যান্ড আয়োজন করেছেন ফান্ড রাইজিং অনলাইন কন্সার্টের। নামমাত্র টাকায় এসব কন্সার্ট ঘরে বসেই দেখতে পাবেন সংগীতপ্রেমীরা।

এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার জানান, ‘এ অবস্থাতেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। অনলাইন প্লাটফর্ম একসপ্লোর করার অনেক জায়গা আছে।সে রাস্তাগুলোই আমাদের খুঁজে বের করতে হবে।’

অন্যদিকে বসে নেই চলচ্চিত্র কর্মীরাও। বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলের পরিবর্তে নেটফ্লিক্স আর ইউটিউবের মত অনলাইন প্ল্যাটফর্মে বিকল্প খুজছেন তরুণ নির্মাতারা। পিছিয়ে নেই চিত্রকরেরাও। ভার্চুয়াল চিত্রপ্রদর্শনীর মাধ্যমে দর্শকদের কাছে তারা পৌছে দেওয়ার চেষ্টা করছেন বর্ণীল সব চিত্রকর্ম।

সংশ্লিষ্ট খবর

Back to top button