
করোনাকালীন দীর্ঘবিরতি শেষে শনিবার স্টেডিয়ামে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে কোন ম্যাচে নয়, অনুশীলনে। ক্রিকেটাররা নির্ধারিত সময়ের মধ্যে স্বাস্থবিধি মেনে একে একে অনুশীলন করতে পারবেন মিরপুর স্টেডিয়ামের জিমসহ একাডেমী মাঠে।
বিসিবি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকায় থাকা ক্রিকেটার, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, আফিফ হোসেন সহ কয়েকজন জাতীয় ক্রিকেটার অনুশীলন শুরু করবেন।
আর যারা ঢাকার বাইরে রয়েছেন তারা চাইলে দেশের অন্য সাতটি আন্তর্জাতিক ভেন্যুতে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন করতে পারবেন।



