ঢালিউডবিনোদন

অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ২৫ ব্যান্ডের গান ব্যবহার নিষেধ

সদস্যভুক্ত ২৫ ব্যান্ডের কোনো গান অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবেশন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

শনিবার বামবার সভাপতি ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদের স্বাক্ষরিত এক বৃিবতিতে জানানো হয়, বামবার সদস্যভুক্ত ব্যান্ডের জনপ্রিয় গানগুলো অনুমতি ছাড়াই বিভিন্ন শিল্পী ও ব্যান্ড টিভি প্রোগ্রাম, টিভি রিয়েলিটি শো ও ইন্টারনেটভিত্তিক অন্যান্য সম্প্রচার মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবেশন হচ্ছে।

তাদের সদস্যভুক্ত ব্যান্ডের গানের বাণিজ্যিক পরিবেশনের আগে লিখিত অনুমতি নেওয়ার তাগিদ দিয়েছে ব্যান্ডের সংগঠনটি। মিউজিক ইন্ডাস্ট্রির স্বার্থে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গানের সত্বাধিকারীর অনুমতি ছাড়া সংগীত পরিবেশন করা কপিরাইট আইনের ৭১ ধারার লঙ্ঘন। এ ধারা লঙ্ঘনের দায়ে কপিরাইট আইনের ৮২ ধারায় ৬ মাস থেকে ২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার থেকে ৪ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলে জানিয়েছে কপিরাইট অফিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button