
করোনাকালীন অলস সময়ে প্রত্যেক ক্রিকেটারের দক্ষতা এবং ফিটনেস বাড়ানো বড় সুযোগ বলে মনে করছেন, জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস।
সোমবার সকাল থেকে বৃষ্টির কারণে বিসিবি’র একাডেমি মাঠে অনুশীলন করতে পারেন নি জাতীয় দলের কোনো ক্রিকেটার। পুরোটা সময় কাটে হালকা জিম আর ইনডোরে ব্যাটিং করে।
প্রথমদিন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম ব্যক্তিগত অনুশীলন করলেও আজ দ্বিতীয় দিন একাই অনুশীলন করেন বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।



