
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৬৯ রানে হারিয়েছে ইংল্যান্ড। তাতে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতলো স্বাগতিকরা। সপ্তম ইংলিশ বোলার হিসেবে সাদা পোশাকে ৫০০ উইকেট শিকার করলেন পেসার স্টুয়ার্ট ব্রড।
ম্যানচেস্টারে, ২ উইকেটে ১০ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য তাদের আরো দরকার ছিলো ৩৮৯ রান, হাতে ৮ উইকেট। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাদ পড়া পেসার স্টুয়ার্ট ব্রড জ্বলে উঠেন তৃতীয় ম্যাচে।
আরো দুই উইকেট নিয়ে, সপ্তম ইংলিশ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ব্রড। দুই ইনিংস মিলিয়ে শিকার ১০ উইকেট। আরেক বোলাস ক্রিস ওকস নেন পাঁচ উইকেট। তাতে দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়রা।
গত বছর উইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টেস্ট ২-১ ব্যবধানে হেরেছিলো ইংল্যান্ড। এবার নিজেদের মাটিতে টেস্ট সিরিজ পুনরুদ্ধার করলো থ্রি-লায়ন্সরা।



