ক্রিকেটখেলাধুলা

আমিরাতে বসছে আইপিএলের ১৩ নম্বর আসর

করোনার কারণে আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে বিশ্বের অন্যতম জৌলুসপূর্ণ ক্রিকেট লিগ আইপিএলের ১৩ নম্বর আসর। খেলা হবে দুবাই, আবুধাবি ও শারজার তিনটি ভেন্যুতে।

ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড সব জটিলতা শেষে অনুমতি দিয়েছে। গ্রুপ পর্বের কোনো ম্যাচে দর্শক না থাকলেও পরের পর্ব থেকে দর্শক থাকতে পারে। এবারের আইপিএলে দশটি ডাবলহেডার হবে।

অর্থাৎ দশদিন এক দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। ১০ নভেম্বর। ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এই আসর।

সংশ্লিষ্ট খবর

Back to top button