ঢালিউডবিনোদন

‘আগস্ট ১৯৭৫’ চলচ্চিত্রের পোস্টার ও টিজার প্রকাশ

১৯৭৫ সালের ভয়াল ১৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অগাস্ট ১৯৭৫’। বৃহষ্পতিবার প্রকাশ হয়েছে ছবিটির টিজার।

যেখানে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান। তিনি কর্নেল কাজী হায়দারের ভূমিকায় আছেন। ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন বেবী মওদুদের চরিত্রে অভিনয় করছেন ‘আয়নাবাজি’-খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা। খন্দকার মোশতাক হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম ও জাতীয় চার নেতার একজন হিসেবে আছেন তৌকীর আহমেদ।

ছবিটি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। উপদেষ্টা হিসেবে ছিলেন নির্মাতা শামীম আহমেদ রনী। ছবিতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি, আনিসুর রহমান মিলন, তাসকিন রহমান ও মাজনুন মিজানসহ অনেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button