ঢালিউডবিনোদন

শাহীন সুমনের ওয়েব সিরিজে জাহিদ হাসান

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক শাহীন সুমন। ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন শাহীন সুমন। তারকাবহুল এই সিরিজটির নাম মাফিয়া। সিরিজটিতে গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করবেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান।

শুক্রবার এই অভিনেতার সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক শাহীন। আএই কাজটি দিয়েই ওয়েব সিরিজে প্রথমবার অভিনয় করতে চলেছেন জাহিদ হাসান।

তার চরিত্রের নাম ননী ভাই। আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ব্যক্তিদের রহস্যময় জীবনযাপনের চিত্র ফুটে উঠবে ‘মাফিয়া’ চলচ্চিত্রে।থাকবে প্রেম, বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতায় মোড়ানো ভালোবাসা, ক্ষমতার মোহ, প্রতারণার গল্প।

এ সিরিজে শিল্পী হিসেবে অনেক চমক থাকবে বলে আগেই জানিয়েছিলেন শাহীন সুমন। শিগগিরই অন্য শিল্পীদের নাম ঘোষণা হবে বলে জানালেন শাহীন সুমন। শাহীন সুমনেরই গল্প ভাবনায় দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্যে মাফিয়ানির্মিত হবে ১৫০ পর্বে।

সংশ্লিষ্ট খবর

Back to top button