ঢালিউডবিনোদন

১২ মহীয়সী নারীর গল্প নিয়ে নওশাবার পুতুল নাট্য

অভিনেত্রীর পাশাপাশি আরেকটি পরিচয়ে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন কাজী নওশাবা আহমেদ। সেটা হলো- পাপেটশিল্পী। পাপেট নিয়ে কাজ করতে ইতোমধ্যে গড়েছেন ‘টুগেদার উই ক্যান’ নামের সংগঠন।

সেই সংগঠনের হয়েই পুতুল সেজে এবার সাহসী বাঙালি নারীদের জীবন অবলম্বনে লেখা গল্প শোনাচ্ছেন তিনি ও তার মেয়ে প্রকৃতি। মোট ১২ জনের গল্প থাকছে এতে। গত ৪ আগস্ট প্রথম পর্বে ছিলো নবাব ফয়জুন্নেসার কাহিনি।

আর বৃহষ্পতিবার সন্ধ্যায় এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গল্প। এটি অবমুক্ত হয়েছে লেটস রিড বাংলাদেশ ও হার স্টোরি ফাউন্ডেশনের ফেসবুক পেজে। এর আগে আরও ৫টি পর্ব প্রচার হয়েছে। এশিয়া ফাউন্ডেশনের সঙ্গে হার স্টোরি ফাউন্ডেশন যৌথভাবে এ কাজগুলো করছে।

মহীয়সী নারীদের এই গল্পগুলো সপ্তাহে চার দিন করে দেখানো হচ্ছে। গল্পগুলোতে পাপেটের মুখ্য চরিত্র ‘অমিয়া’ হিসেবে আছেন নওশাবা আর ‘শম্বু প্যাঁচা’ হলো তার মেয়ে প্রকৃতি। এছাড়া ধ্রুবতারা নামে আরও একটি চরিত্র রয়েছে এতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button