ঢালিউডবিনোদন

আবার শখের বিয়ে

করোনা মহামারির মধ্যে গোপনে দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ঘরোয়া পরিবেশে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।

মিডিয়াপাড়ায় যখন খবরটি ভেসে বেড়াচ্ছিল, তখন বরাবরই তা এড়িয়ে যাচ্ছিলেন শখ। তবে নতুন জামাইয়ের সাথে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শখের ছবি। বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

গত ১২ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে শখ তার স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরার একটি বাসায় থাকছেন। বিয়ের পরপরই শখ তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ আর ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করে রেখেছেন।

বিভিন্ন গণমাধ্যমে তথ্যানুসারে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি। এবারের কোরবানির ঈদ তিনি শ্বশুরবাড়িতে উদ্‌যাপন করেছেন। আর বর্তমানে সেখানেই স্বামীর সাথে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button