
নিষেধাজ্ঞার মেয়াদ কাটিয়ে মাঠে ফিরতে উন্মুখ সাকিব আল হাসান। বিকেএসপিতে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করেছেন তিনি। সাকিবকে দেয়া আইসিসি’র এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ২৯ অক্টোবর।
নিষেধাজ্ঞা শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও চাইছেন, সাকিবকে দ্রুত খেলায় ফেরাতে।
সব ঠিক শ্রীলঙ্কায় সিরিজের দ্বিতীয় টেস্টেই এ অলরাউন্ডারের খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। নভেম্বরের শেষে সেই ম্যাচ হবে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন ম্যাচ।
সাকিবের উপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অনুশীলনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, অবকাঠামো ব্যবহার করতে পারছেন না। যে কারণে বিকেএসপিকতেই অনুশীলন করতে হচ্ছে তাকে।



