ক্রিকেটখেলাধুলা

ইংল্যান্ড সিরিজ দিয়ে ফিরছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি

করোনাকালে বিরতির পরে আজ মাঠে নামছে টি-টোয়েন্টি ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ দিয়ে পুনরায় ফিরছে সীমিত ওভারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।

দুই দিন আগে শেষ হয়েছে ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না জেসন রয়ের। ম্যানচেস্টারে প্রস্তুতি নিচ্ছিলেন সীমিত ওভারের সিরিজের জন্য। সেই প্রস্তুতি পর্বেই চোটে পড়েছেন ইংলিশ ওপেনার।

দুই দলের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই হবে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। ২৮ আগস্ট প্রথম টি-টোয়েন্টির পর বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট খবর

Back to top button