
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। তাতে ক্রিকেটের তিন ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।
ম্যানচেস্টারে টস হেরে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন দুই ওপেনার বাবর আজম ও ফখর জামান। দু’জনে গড়েন ৭২ রানের জুটি। ফখর জামান ৩৬ রানে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর আজম। ৫৬ রান করেন তিনি।
এরপর মোহাম্মদ হাফিজের ৬৯ রানের ঝড়ো ইনিংসে, ৪ উইকেটে ১৯৫ রান করে পাকিস্তান। বড় রান তাড়া করতে নেমে ভালোই জবাব দেয় ইংল্যান্ড। টম ব্যানটন ও জনি বেয়ারস্টো গড়েন ৬৬ রানের জুটি। পরপর দুই বলে এ দুজনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও, ব্যর্থ হন শাদাব খান।
তৃতীয় উইকেটে এউইন মরগ্যান ও ডাভিড মালানের ১১২ রানের জুটিতে, জয় সহজ তোলে নেয় ইংলিশরা। ৬৬ রান করেন মরগ্যান, ৫৪ রানে অপরাজিত থাকেন মালান। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।



