বলিউডবিনোদন

আবারও খল চরিত্রে হাজির হচ্ছেন সাইফ

সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা ‘আদিপুরুষ’-এ প্রভাসের বিপরীতে ‘বিশ্বের সবচেয়ে জ্ঞানী খলনায়ক’র চরিত্রে দেখা দেবেন অভিনেতা সাইফ আলি খান।

বৃহস্পতিবার সকালে ‘আদিপুরুষ’র নতুন একটি পোস্টার টুইটারে শেয়ার করে পরিচালক ওম রাউত ঘোষণা দেন, সিনেমাটিতে লঙ্কেশ (রাবণ) হিসেবে অভিনয় করবেন সাইফ আলী খান।

পোস্টারের ক্যাপশনে ওম লেখেন, ‘বিশ্বের সবচেয়ে জ্ঞানী দানবটি ছিল ৭০০০ বছর আগে’। তিনি হলেন লঙ্কেশ্বর রাবণ।তবে এ নিয়ে নেটজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে।

এদিকে, ‘আদিপুরুষ’ নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে অন্যরকম উন্মাদনা তৈরি হয়েছে ঠিকই। তবে অধিকাংশ টুইটার ব্যবহারকারী রাবণ চরিত্রে সাইফ আলী খানকে মেনে নিতে পারছেন না। এমনকি এখানেও সেই স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

‘আদিপুরুষ নির্মিত হচ্ছে হিন্দি ও তেলুগু ভাষা। আর তা মুক্তি পাবে তামিল, মালয়ালাম, হিন্দি ও তেলুগু ভাষায়। সিনেমাটি ২০২২ সালে মুক্তি পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button