
করোনাকালের দীর্ঘ বিরতি কাটিয়ে দেশে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। রোববার রাত পৌনে ১২ টায় দেশে ফেরেন টাইগার কোচ। তার সঙ্গে ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে অনুশীলন করবে তামিম-মুশফিকরা। সে উদ্দেশ্যে প্রায় ১৪ দিন আগে দেশে ফিরলেন তারা। দু’জনকেই থাকতে হবে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে। এরপর তারা যোগ দিবেন ক্যাম্পে।
এদিকে, শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে সকালে দেশে এসেছেন জাতীয় দলের পেস বোলিং কোচ অটিস গিবসনও।



