ঢালিউডবিনোদন

চার বছর পর ফের রোশান-পরীমনি

নির্মাতা ইফতেখার পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘মুখোশ’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই প্রজন্মের নায়ক রোশান। ছবিটির নায়িকা হিসেবে আগেই চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ব্যাচেলর ডটকম প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।

এর আগে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে ‘লেখক’ নামে মনোনীত হলেও পরে নাম পরিবর্তন করে ‘মুখোশ’ চূড়ান্ত করেন এর নির্মাতা ইফতেখার শুভ। শুভ বলেন, ‘চলতি বছরের শেষের দিকে শুটিং শুরুর ইচ্ছা আছে। করোনার কারণে মহরত করা সম্ভব না হলেও ট্রেলার রিলিজ বা ফার্স্টলুক প্রোগ্রাম করার ইচ্ছা আছে।’

এদিকে, টিভি পর্দার জন্য অনেক কাজ করলেও বড় পর্দার জন্য ইফতেখার শুভর প্রথম কাজ এটি। যার শুরুটাই হচ্ছে সরকারি অনুদান দিয়ে।

অন্যদিকে রোশান-পরীমনি জুটির অন্যতম ছবি ‘রক্ত’। ছবিটি মুক্তি পায় ২০১৬ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button