বলিউডবিনোদন

মুম্বাই কারাগারে রিয়া

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মাদক সরবরাহ করার অভিযোগে মঙ্গলবার তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এদিন রাতেই রিয়াকে অনলাইনের মাধ্যমে আদালতের মুখোমুখি করা হয়। তখন তার আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে এবং রিয়াকে ১৪ দিন অর্থাৎ দুই সপ্তাহের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায়। এনসিবি কার্যালয়ে রাত যাপনের পর বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পুলিশি পাহারায় রিয়াকে মুম্বাইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, সুশান্তকে মাদক সরবরাহ করার কথা স্বীকার করেছেন রিয়া। কখন, কী মাদক কেনা হবে এবং তার জন্য কত টাকা খরচ করা হবে, সবকিছু ঠিক করতেন রিয়া।

এর আগে টানা তিন দিন জেরার পর রিয়াকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো। শুধুমাত্র রিয়াই নন, তাঁর ভাই শৌভিক, সুশান্তের দুই কর্মচারী স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সবন্তের বিরুদ্ধেও প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button